ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিবেদক :
রংপুরে বদরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আনুমানিক ৩০ বছর বয়স্কা অজ্ঞাতনামা মুখ পোড়া এবং হাত বিচ্ছিন্ন এক নারীর মরদেহ উদ্ধার করেছে বদরগঞ্জ থানার পুলিশ। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউপির কালীর ঘাট ব্রাহ্মণ পাড়া গ্রামের ভুট্টা ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ৯টায় উপজেলার দামোদরপুর ইউনিয়নের কালীরঘাট ব্রাহ্মণপাড়া গ্রামের ভুট্টা ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন বদরগঞ্জ থানার এসআই ইসহাক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহসপতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে কোন এক সময় ওই নারীকে হত্যা করে শরীরের আগুনে দিয়ে মুখ পুড়িয়ে দেয় পরে তার লাশ ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। রাতে শিয়াল ওই লাশের একটি হাত ছেড়ে নিয়ে যায়। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এসআই (উপ-পরিদর্শক) ইসহাক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসআই জানান ধারণা করা হচ্ছে যে ওই নারীকে হত্যা করে আগুনে পুড়িয়ে দেয়। নিহতের মন্ডলে ও শরীরে আগুনে পোড়ানোর হয়েছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আতিকুর রহমান বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এসিজি
বদরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফেব্রুয়ারি ২১, ২০২৫


































