অমর চাঁদ গুপ্ত অপু :
যান্ত্রিক ত্রুটির কারণে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭ টা থেকে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী মধ্যপাড়া পাথরখনির।
তবে এটিকে সাময়িক বন্ধ বলে দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, পূর্বের মতোই খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রকৌশলীরা কাজ করছেন।
খনি সূত্রে জানা যায়, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকেই খনির উৎপাদন কাজের সঙ্গে সংশ্লিষ্ট যন্ত্রপাতিতে ত্রæটি দেখা দেয়। ওই ত্রæটির ফলেই আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই খনির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের (এমজিএমসিএল) চলতি দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন বলেছেন, খনিতে পাথর উৎপাদন শুরু করতে প্রকৌশলীরা কাজ শুরু করেছেন। দ্রুত সময়ের মধ্যে উৎপাদন পুনরায় চালু করা সম্ভব হবে বলে।
আমন্ত্রণ/এসিজি
যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে মধ্যপাড়া পাথরখনিতে
ফেব্রুয়ারি ১১, ২০২৫


































