সোনাতলা (বগুড়া) প্রতিবেদক :
হঠাৎ বাথরুমে অসুস্থ হয়ে পড়ে যায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মোছা. মনি খাতুন। মুখ দিয়ে অনবরত ফেনা বের হচ্ছিল। এমনি অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে যায় বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়ার কয়েক মিনিট পড়েই চিকিৎসকরা মনিকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের দোয়াইল গ্রামে বুধবার ৫ নভেম্বর() সকাল সাড়ে ১১টার দিকে। মনি ওই গ্রামের কুয়েত প্রবাসী মো.মিলন মিয়ার মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মনি খাতুন নিজ বাড়ীর বাথরুমে পড়ে ছটফট করতে থাকে এবং মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। এমতাবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে তাকে পার্শ্ববর্তী সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক জানান,মেয়েটির মৃত্যু অস্বাভাবিক।
এদিকে, হাসপাতাল সুত্রে সংবাদ পেয়ে মেয়েটির লাশ সোনাতলা থানা পুলিশ হেফাজতে নিয়েছে।
এ ঘটনায় দায়িত্বরত থানা সাব-ইন্সপেক্টর (এসআই) শামীম রেজা জানান, লাশ বর্তমানে থানায় রয়েছে। আগামীকাল লাশের ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
মুখে দিয়ে ফেনা বের হচ্ছিল মনির নেয়া হয় হাসপাতালে অতপর—
নভেম্বর ৬, ২০২৫


































