বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক :
রংপুরের মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আজ বৃহস্পতিবার বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে খেলার সামগ্রী বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি একে আজাদ শফিকুলের সভাপতিত্বে খেলার সামগ্রী বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন, মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফৌজিয়া ইয়াসমিন কনা, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হক ইমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন সরকার, মৎসজীবি দলের সভাপতি আরিফুল ইসলাম সরন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বাতেন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সুমন, যুব নেতা নুরুল বক্ত মুকুল, মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন, ছাত্রীরা তোমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে তোমাদের স্বপ্নকে স্থির করতে হবে। তাহলে ভবিষ্যতে সফল মানুষ হতে পারবে । এই লক্ষ্য পুরনে লেখা পড়ার বিকল্প নাই। তাই লেখা পড়া করে সুনাগরিক হয়ে জীবনের লক্ষ্য পূরণে সফল হতে জীবনের অর্থ কেবল বেঁচে থাকা নয়, বরং নির্দিষ্ট লক্ষ্য পূরণ করার জন্য খেলা ধুলার পাশাপাশি বেশি বেশি করে পড়াশোনা করতে হবে।
আমন্ত্রণ/এসিজি
মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে খেলার সামগ্রী বিতরণ
নভেম্বর ৬, ২০২৫
































