মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুরের চিরিরবন্দরে তিনদিন ব্যাপী ৫ম কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কাউটসের আয়োজনে তিনদিন ব্যাপী ৫ম কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি এ কে এম শরীফুল হক।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও স্কাউটস এর সহসভাপতি মিনারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, স্কাউটস এর উপজেলা কমিশনার মাহাতাব উদ্দিন সরকার, সহকারি কমিশনার আলহাজ¦ মো. ইউসুফ আলী ও মোরশেদ উল আলম, স্কাউট লিডার ইমরুন নাহার এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক মো. লুৎফর রহমান।
এসময় উপজেলার ৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১ টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউটস এর শিক্ষার্থীরাসহ ইউনিট লিডার, স্কাউটস কর্মকর্তাবৃন্দ, স্কাউটস সদস্যবৃন্দ, রোভার স্কাউটস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরের চিরিরবন্দরে দিনদিন ব্যাপী ৫ম কাব ক্যাম্পুরীর উদ্বোধন
নভেম্বর ১৫, ২০২৪


































