আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) :
ঐতিহাসিক ৭’ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির র্যালী ও সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল এবং স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মিরা র্যালী ও সমাবেশে করেন।
সমাবেশের আগে সাবেক পাঁচবিবি থানা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহম্মেদর নেতৃত্বে একটি বিশাল র্যালী পাঁচবিবি স্টেশন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে পাঁচমাথার সমাবেশে যোগদেন।
একাধিকবার কারা নির্যাতিত বিএনপির সংগ্রামী নেতা অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক থানা বিএনপির সভাপতি আব্দুর রব বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সিনিয়র সহ-সভাপতি আবু নছর চৌধুরী ফরহাদ, আওলাই বিএনপির নেতা আব্দুর রাজ্জাক মন্ডল চেয়ারম্যান, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, থানা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক সামছুল হুদা দুলাল, পৌর স্বেচ্ছাসেবকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহাদৎ হোসেন, পৌর যুবদল নেতা হারুনুর রশিদ সজল, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক লিটন মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মারুফ হাসান রুমেল, পৌর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মো. মোরসালিন, মহিপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সামিউল ইসলাম ও সোহেল রানা সহ অনেকেই।
আমন্ত্রণ/এসিজি


































