আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে গ্রাম আদালতকে আরও সক্রিয় ও কার্যকর করার লক্ষ্যে “বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই)” পদ্ধতি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন প্রশিক্ষণটির আয়োজন করে।
উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটররা এতে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিল ইউরোপীয় ইউনিয়ন (EU) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় সরকার, দিনাজপুরের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন। কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল হক।
প্রশিক্ষণ পরিচালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. মোশারফ হোসেন।
দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ইউপি চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের হাতে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় রেজিস্টার বই তুলে দেওয়া হয়।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে ডিএমআইই পদ্ধতি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
নভেম্বর ৬, ২০২৫


































