বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুরের মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজনে গতকাল সোমবার বিকালে শারদীয় দুর্গোৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার আহবায়ক হর কুমার চন্দ্র বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী।
উপজেলা শাখার পুজা উদ্যাপন কমিটির সদস্য হিরালাল সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়, উপজেলা শাখার পুজা উদযাপন কমিটির সদস্যদের মধ্যে স্বপন চন্দ্র সরকার, যতীন্দ্রনাথ বর্মন, তপন কুমার সরকার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মিঠাপুকুর উপজেলায় ১৭ টি ইউনিয়নে ১ শত ৪০ টি মন্ডপে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি মন্ডপে যেন শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা হয়। কোথাও যেনো অপ্রতিকর কোনো ঘটনা না ঘটে এই জন্য ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও সামাজিক ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।
আমন্ত্রণ/এসিজি
মিঠাপুকুরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সম্প্রীতি সমাবেশ
সেপ্টেম্বর ২২, ২০২৫
































