প্রদীপ মোহন্ত, বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জে ট্রাক চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত আবির হোসেন (৮) শিবগঞ্জ পৌর এলাকার রাঙ্গামাটিয়া মহল্লার শাহেন শাহ্ মÐলের ছেলে। উপজেলা সদরের বানাইলে অবস্থিত স্বপ্নসোপান কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো আবির। সোমবার সকাল ১০টার দিকে স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবির তার বাইসাইকেল নিয়ে সোমবার সকালে প্রাইভেট পড়তে যাচ্ছিলো। পথিমধ্যে একটি বালুবাহী ট্রাক পেছন দিকে যেতে নিয়ে সাইকেলসহ ওই শিশুকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবির ঘটনাস্থলেই নিহত হয়।
শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই স্কুলছাত্রের পরিবার বিষয়টি নিয়ে থানায় কোন অভিযোগ করতে সম্মত না হওয়ায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়ায় ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত
এপ্রিল ১, ২০২৪
































