দিনাজপুরের ফুলবাড়ীতে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে একটি সুশৃঙ্খল ও ফলপ্রসূ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আওতায় উত্তর শিবপুর উচ্চ বিদ্যালয় ও নবগ্রাম ফাজিল সিদ্দিকিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মো. নবিউল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন উত্তর শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হাসান। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অপরদিকে নবগ্রাম ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং শিক্ষকবৃন্দও এই পরিবেশবান্ধব উদ্যোগে যোগ দেন।এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোফাজ্জল হোসেন।
কর্মসূচিটি পরিচালনা করেন মানব কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক ও সংগঠনের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক দল। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।মানব কল্যাণ ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে।খরব প্রেস বিজ্ঞপ্তি
মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন
জুলাই ৩, ২০২৫


































