সৈয়দপুর প্রতিবেদক :
ভবন নির্মাণের জন্য আরসিসি পিলারের ব্যাচ ঢালাইয়ের জন্য শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে নীলফামারীর সৈয়দপুরে মাটিতে পুঁতে রাখা প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ৭৮টি রাইফেলের অকেজো গুলি উদ্ধার করছে পুলিশ।
রোববার (২৮ জুলাই) সকাল ১০ টায় শহরের নতুন বাবুপাড়ার সাদ্দাম মোড়ের বাসিন্দা কাজী গোলাম আব্দুল কাদেরের নতুন বহুতল ভবন নির্মাণের পিলারের ব্যাচ ঢালাইয়ের জন্য শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে ব্যাগে মোড়ানো অবস্থায় গুলি দেখতে পায়।
পরে সৈয়দপুর থানা পুলিশকে খবর দিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গুলিগুলো অকেজো ও থ্রি নট থ্রি রাইফেলের। ধারণা করা হচ্ছে গুলিগুলো স্বাধীনতা যুদ্ধের সময় মাটিতে পুঁতে রাখা হয়।
সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম রাসেল পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনেক বছর মাটির নিচে থাকায় মরিচা ধরে গুলিগুলো অকেজো হয়ে গেছে।
আমন্ত্রণ/এজি
মাটি খুঁড়তে গিয়ে সৈয়দপুরে ৭৮টি গুলি উদ্ধার
জুলাই ২৯, ২০২৪
































