আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) এর ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দেওয়া হয়েছে মো. ফজলুর রহমানকে। তিনি একই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখার মহাব্যবস্থাপক (প্রশাসন) স্বাক্ষরিত ১০ সেপ্টেম্বর তারিখের এক অফিস আদেশে মো. ফজলুর রহমানকে কাজের স্বার্থে এমজিএমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদের চলতি দায়িত্ব প্রদান করা হয়। মো. ফজলুর রহমান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এর মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, মো. ফজলুর রহমান ইতঃপূর্বে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আমন্ত্রণ/এসিজি


































