শিবগঞ্জ (বগুড়া) প্রতিবেদক :
আগামী ২৯ আগস্ট (শুক্রবার) বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে হিন্দু সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সমাবেশ সফল করতে উপজেলার দেউলী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে উপজেলার দেউলি ইউনিয়নের দুর্লভপুর বারোয়ারী দুর্গা মন্দির প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুর্লভপুর বারোয়ারী দুর্গা মন্দিরের সভাপতি পলাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব।
এ সময় ব্যক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, দেউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনী, গাংনগর দুর্গা মন্দিরের সভাপতি অধ্যক্ষ শংকর সিংহ, দেউলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জয়ন্ত কুমার সরকার, গাংনগর বালিকা উচ্চবিদ্যালয় সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র রায়, স্থানীয় ব্যক্তি শান্ত রায়, পল্লবসহ মন্দির কমিটি সদস্যরা।
এই সময় উপস্থিত ছিলেন, দেউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, দেউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজমল হোসেন সবুজ, সহ সভাপতি মোতাছিন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ, দেউলী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিনুর মাস্টার, সাধারণ সম্পাদক সাজু মন্ডল, সাংগঠনিক সম্পাদক নূরে আলম, সিনিয়র সহ সভাপতি সাইদী হাসান লেলিন, দেউলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক নাজমুল হাসান মিঠু, দেউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহসান হাবিব হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহরিয়ার রাব্বি প্রমুখ।
সভায় আগামী ২৯ আগস্ট শিবগঞ্জের আয়োজনে হিন্দু সমাবেশ সফল করার জন্য নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আমন্ত্রণ/এসিজি
আগামী ২৯ আগস্ট শিবগঞ্জে বিএনপির হিন্দু সমাবেশ
আগস্ট ২২, ২০২৫


































