মো. আফজাল হোসেন, ফুলবাড়ী :
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি মণিপুর ও খানপুর সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ৮০০ টাকার ভারতীয় মাদক আটক করেন|
গত শনিবার (১৩ জুন) ফুলবাড়ী ২৯ বিজিবি আওতায় মণিপুর ও খানপুর বিওপি কর্তৃক গোপন সূত্রে সংবাদ পেয়ে পৃথক পৃথক ভাবে দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৯৬০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট ও ২৫ বোতল ইস্কফ সিরাপ আটক করে| যার আনুমানিক মূল্য ২ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা|
এ ব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ্জামান পিএসসি জানান, চোরাচালান দমনে বিজিবি সীমান্তে কড়া নজর রাখছে, সেই সাথে ভারতীয় বিএসএফ যাতে বাংলাদেশে কোনোভাবে পুশইন করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে দিনরাত বিজিবি সদস্যরা এবং অধিনায়ক নিরলসভাবে কাজ করছে|
আমন্ত্রণ/এজি
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকার মাদক আটক
জুন ১৪, ২০২৬


































