বোচাগঞ্জ প্রতিবেদক :
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ২০২৪ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষার কারণে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত ৩টি উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা লম্বা ছুটি পেলেন প্রায় ৪২ দিন। এতে ক্লাশ শিক্ষায় পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন অভিভাবক মহল। তাদের দাবি আলাদা করে পরীক্ষা কেন্দ্র নির্মাণ করা হোক।
বোচাগঞ্জ উপজেলায় মোট ৫টি পরিক্ষা কেন্দ্রের মধ্যে ৩টি উচ্চ বিদ্যালয় হলো, সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সেতাবগঞ্জ চিনিকল উচ্চ বিদ্যালয়। দাখিল পরিক্ষার্থীদের জন্য সেতাবগঞ্জ কামিল মাদরাসা এবং এসএসসি ভোকেশনাল পরিক্ষার্থীদের জন্য বোচাগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু এই পরিক্ষার কারনে ৩টি উচ্চ বিদ্যালয় ও একটি মাদরাসার শিক্ষার্থীরা পেলেন র্দীঘ ছুটি প্রায় ৪২ দিন। এই ছুটিতে শিক্ষার্থীদের ক্লাশ শিক্ষা কার্যক্রম নিয়ে চিন্তিত অভিভাবক মহল। কেননা টানা ১ মাস ১২ দিন স্কুল বন্ধ থাকার পর আবার রমজান মাসে বন্ধ থাকবে স্কুল। এতে শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি মনোযোগ হারিয়ে ফেলতে পারে।
উপজেলার ৫৬টি উচ্চ বিদ্যালয় ও ১২টি মাদরাসা যখন তাদের শিক্ষার্থীদের উপস্থিতিতে স্বরগরম থাকবে ঠিক তখন ৩টি উচ্চ বিদ্যালয় ও ১টি মাদরাসার র্শিক্ষার্থীরা বাড়ীতে বসে অলস সময় কাটাবেন। উক্ত পরিক্ষা কেন্দ্রের র্শিক্ষার্থীরা প্রতি বছর একই অবস্থার মধ্যদিয়ে যেতে হয়। তাই অভিভাবকদের দাবি আলাদা করে পরিক্ষা কেন্দ্র নির্মাণ করা হোক।
বোচাগঞ্জে এসএসসি পরিক্ষার্থীদের পৃথক পরীক্ষা কেন্দ্র নির্মাণের দাবি
ফেব্রুয়ারি ২৩, ২০২৪
































