আতিউর রহমান, দৈনিক আমন্ত্রণ, বিরল :
বিরলে ৯ মে হতে ১৫ মে পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল মোকাদ্দেস।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দীন, বিরল প্রেসক্লাবের সভাপতি এমএ কুদ্দুস, সাবেক সভাপতি তাজুল ইসলাম প্রমুখও।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডাঃ আহম্মেদ শফি রুশো, নিরাপদ খাদ্য পরিদর্শক সুমঙ্গল চন্দ্র রায়, সেবিকা (নার্স) সহ জাতীয় পুষ্টি সপ্তাহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

































