আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শীতলাই শাহপাড়া দারুস সুন্নাহ নুরানী হাফেজিয়া মাদ্রাসার আয়োজনে ২২ জন শিক্ষার্থীর মাথায় পাগড়ি প্রদান ও মাদ্রাসার এতিমখানা মাঠ প্রাঙ্গণে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার ২৪ ফেব্রæয়ারি সন্ধ্যায় মাদ্রসার শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী ।

শিক্ষার্থীদের মাথায় পাগড়ী প্রদানের পুর্বে এক আলোচনা সভায় তিনি বলেন, কুরআন মানবতার মুক্তির সনদ। পথহারা মানুষকে আলোর পথ দেখাতে আল্লাহতায়ালা কুরআন নাজিল করেছেন। আজকের অস্থির পৃথিবীতে শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে হলে আমাদেরকে আবার কুরআনের কাছে ফিরে যেতে হবে। প্রিয় নবী হযরত মুাহাম্মদ (সা.) এর পদাঙ্ক অনুসরণেই মানবতার মুক্তি ও কল্যাণ। তাই মাদ্রাসার শিক্ষার্থীদের অবহেলা করা যাবে না। সুন্দর সমাজ গঠন করতে হলে প্রিয় নবী হযরত মুাহাম্মদ (সা.) এর দেখানো পথে চলতে হবে। অস্থায়ী জীবনের কথা চিন্তা না করে। পরকালের জন্য আমাদের সন্তানকে দ্বীন-ইসলামের আলোয় আলোকিত করতে হবে।
অবসরপ্রাপ্ত, প্রধান শিক্ষক আলহাজ্ব মো. ইয়াকুব আলী মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক, আলহাজ্ব মো. গোলাম আযম কাজল। তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ আর্কষণ ইসলামী সংগীত পরিবেশ করবেন মুহিব্বুল্লা আল-মামুন, প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন রাজশাহী থেকে আগত হযরত মাওলানা মুফতি মো. মখলেছুর রহমান কাসেমী। সঞ্চালনা ছিলেন রেজাওন করিম মিঠু।
বীরগঞ্জে ২২ জন মাদ্রাসার শিক্ষার্থীকে পাগড়ি প্রদানসহ তাফসীরুল কুরআন মাহফিল
মার্চ ১, ২০২৪
































