প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর):
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ১০ জন যাত্রী। আজ রোববার (৬ জুলাই) বিকাল সাড়ে ৩টায় উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীরা চিৎকার করে উঠলে স্থানীয়রা দ্রæত ছুটে আসেন।
দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তি হলেন সুকুমার মহন্ত (৪৬)। নিহত সুকুমার রায় রংপুর সদর উপজেলার সাতগড়া গ্রামের জনকি মহন্তে ছেলে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি দল দ্রæত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশেপাশের ক্লিনিকে পাঠানো হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, বাসটির গতিবেগ অত্যধিক ছিল এবং চালক হয়তো গাড়ির নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন। দুর্ঘটনার বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন, “আমরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছেছি। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”
আমন্ত্রণ/এসিজি
বীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত ১, আহত ১০
জুলাই ৬, ২০২৫
































