মো. নাজমুল হোসেন, বীরগঞ্জ :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়ায় কবরস্থান ও শ্মশ্বানের জমি নিয়ম বহির্ভূত বন্দোবস্ত দেয়ায় জনমনে চরম ক্ষোভ! চার গ্রামবাসীর মধ্যে অসন্তোষ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
গণঅভিযোগের প্রেক্ষিতে সরেজমিন গিয়ে জানা যায়, ঐ এলাকায় ২৫৩ দাগের জমি মুসলিম জনগণের কবরস্থান এবং ২৬২ দাগে হিন্দু সম্প্রদায়ের শ্মশ্বান হিসেবে ব্যবহার হয়ে আসছে। শ্মশ্বানে অনেক কবর রয়েছে রাস্তায় একপাশে, যা দৃশ্যমান। হিন্দু সম্প্রদায়ের মানুষজন সহ স্থানীয় নবীন প্রবীণরা জানান, রাস্তায় একপাশে কবরস্থান এবং অন্য পাশে শ্মশ্বান ছিল। গোরস্থান দৃশ্যমান থাকলেও শ্মশ্বানঘাট বিলীন করে, সেখানে চাষাবাদ করছে ক্ষমতার দাপট দেখিয়ে।
উপজেলা ভূমি প্রশাসনের সাথে আতাত করে গোরস্থান ও শ্মশ্বানের জমি জনৈক প্রতিবন্ধী মাজেদার নামে ২৫৩ দাগে ৩৫ শতাংশ এবং ২৬২ দাগে ১৫ শতাংশ মোট ৫০ শতাংশ জমি বন্দোবস্ত কেস নম্বর XII/১৪-২০০৬-০৭ এবং ৩৫০৬ নম্বর কবুলিয়ত দলিলমূলে প্রদান করা হয়। কিন্ত বিষয়টি দীর্ঘদিন গোপন রেখে সম্প্রতি প্রচার ও প্রকাশ পেলে এলাকার ৪ গ্রামের হাজার হাজার মানুষ ক্ষমতাসীন ফরমান ও আরফান আলীর বিরুদ্ধে। কাগজে কলমে জমি থাকলেও স্থানীয় জনগনের প্রবল বাধার কারণে আজ অবধি জমি দখল নিতে পারে নাই, কথিত জমি মালিক।
অনেকে জানান, শত বছরের কবরস্থান কিভাবে ১৭/১৮ বছর পূর্বে পত্তন নিয়ে গোপন রেখেছে, আমাদের বোধগম্য নয়। এ ব্যপারে বন্দোবস্ত গ্রহীতা অন্ধ ও স্বামী পরিত্যাক্তা মাজেদা বেগম সাংবাদিকদের জানান, আমার পক্ষে আদালতে মামলা করিয়েছে, আমি জানি না, দেখতেও পাই না, কোন জমি আমার নামে পত্তন করা হয়েছে। সরকার আমাকে নিস্কন্টক জমি না দিয়ে এ ধরনের বিতর্কিত জমি পত্তন দিয়ে সমাজের চোখে দুসমন বানিয়েছে।
এ ব্যপারে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মনের সাথে কথা হলে তিনি বিষয়টি দেখে শুনে যতদুর সম্ভব দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন।
আমন্ত্রণ/এসিজি
বীরগঞ্জে কবরস্থান ও শ্মশানের জমি বন্দোবস্ত- ৪ গ্রামবাসী উত্তেজনা
সেপ্টেম্বর ১০, ২০২৪
































