বগুড়া ব্যুরো ও গাবতলী প্রতিবেদক :
বগুড়ার গাবতলীতে ইজিবাইক থামিয়ে এক গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করেছে করেছে পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের দুলু ফকিরের ছেলে রাকিবুল হাসান শাকিল (২৬), খোরশেদ আলম মেম্বারের ছেলে রকি মিয়া (২৭), মোফাজ্জল মন্ডলের ছেলে জিহাদ মন্ডল (২৪), রফিকুল ইসলামের ছেলে ইমরান ইসলাম (২২) ও বেলাল ফকিরের ছেলে আলামিন ফকির (২৪)।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূ বগুড়া সদর উপজেলার নাটাইপাড়ায় স্বামী সঙ্গে ভাড়া বাসায় থাকেন। গত ২৭ সেপ্টেম্বর তিনি সাত বছর বয়সী মেয়েকে নিয়ে গাবতলী উপজেলার চাকলা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। সেখানে মেয়েকে রেখে বিকেলে বেড়াতে বের হন ।
পরে সাবগ্রাম থেকে ইজিবাইক ভাড়া করে ঘোরাঘুরি করছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি গাবতলীর বালিয়াদীঘি ইউনিয়নের তরণীহাট-কাইনচাগাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান করা পাঁচ যুবক তাঁর নাম, পরিচয় ও ঠিকানা জানতে চান। তিনি কোনো উত্তর না দিয়ে ইজিবাইক নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে তাঁরা দলবদ্ধভাবে ইজিবাইকের পথরোধ করে ইজিবাইকচালককে চড়-থাপ্পড় ও মারধর করা হয়। পরে তাঁরা ওই গৃহবধূকে মারধর করে তার পরনের কাপড় এলোমেলো করে শ্লীলতাহানি করেন। এসময় তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকতে থাকলে তাঁকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। পরে তাঁকে সেখান থেকে চলে যেতে বলা হয়। পরে তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন এবং রাতে তাঁর স্বামী বাসায় ফিরলে তাঁকে ঘটনাটি জানান। পরে এই ঘটনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে গাবতলী মডেল থানায় ওই ৫ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা করেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় ইজিবাইক থামিয়ে গৃহবধূর শ্লীলতাহানি, গ্রেপ্তার ৫
সেপ্টেম্বর ৩০, ২০২৬































