আমন্ত্রণ প্রতিবেদক :
বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী বীর মুক্তিযোদ্ধা দিনাজপুর চেম্বার অব কমার্স ইন্ডান্টির সাবেক পরিচালক দিনাজপুর ইনষ্টিটিউটের সদস্য গোলাম মতুর্জা চৌধুরী রতন গত ১৬ সেপ্টেম্বর কানাডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেনে (ইন্না নিল্লাহি ওয়ানিল্লাহি রাজিউম)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী একছেলে, তিনমেয়ে, তিনভাই, একবোনসহ বহুসংখ্যক আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দিনাজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য মরহুমা মাসুমা খাতুনের দ্বিতীয় সন্তান। তাঁর মৃত্যুতে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, দিনাজপুর চেম্বার কর্মাসের নেতৃবৃন্দ ও দিনাজপুর ইনিষ্টিটিউটের নেতৃবৃন্দ গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ তার পরিবাররে প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গোলাম মতুর্জা চৌধুরী রতন বিরল উপজেলার আজিমপুর ইউপি ভাবকি গ্রামের তসলিম উদ্দিন চৌধুরী’র দ্বিতীয় ছেলে ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
বিশিষ্ট শিল্পপতি রতন চৌধুরীর ইন্তেকাল
সেপ্টেম্বর ১৭, ২০২৫
































