মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুর উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (১০ অক্টো:) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খানপুর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ করা হয়েছে।
উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাডভোকেট মিঞা শিরন আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর জেলা যুবদলের আহবায়ক ও দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এ.কে.এম মাসুদুল ইসলাম মাসুদ।
প্রধান বক্তা ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, খানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি তোবারক আলী, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুরে যুবদলের কর্মী সমাবেশ
অক্টোবর ১২, ২০২৫


































