গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি ( দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের বিরামপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে পলিথিন কারখানা পরিচালনার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা ও পলিথিন তৈরির সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলার মির্জাপুর এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে জরিমানা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ।
এসময় র্যাব-১৩ সদস্য ও দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতি রাণী অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযানে ৩১৯ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ এবং ৯২৩ কেজি পিপি দানা জব্দ করা হয়। পরে একটি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুরে পলিথিন কারখানায় অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ
নভেম্বর ২৬, ২০২৫
































