আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি এবং আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্যে আজ বুধবার প্রাণিসম্পদ চত্ত্বরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সেলিম জাহাঙ্গীর সৌরভ, থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক ও পাখি খামারী তৌফিক হাসান বাবু। প্রদর্শনীতে উন্নত জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি, কবুতর, পাখি, দুগ্ধ জাতীয় খাবার, পশু খাদ্য-ঔষধ এবং যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।
আমন্ত্রণ/এসিজি
পাঁচবিবিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী
নভেম্বর ২৬, ২০২৫
































