মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজুরের বিরামপুর উপজেলার ধানজুড়ি সেন্ট ফ্রান্সিস উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রæয়ারি) আন্তঃবিদ্যালয় শিল্পকলা, সাহিত্য, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস ফরমেশন অব ইয়্যুথ এÐ টিচার্স প্রোগ্রামের আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
এ উপলক্ষে ধানজুড়ি ধর্ম পল্লীর পাল পুরোহিত ফাদার মানুয়েল হেম্ব্রমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক, সাপ্তাহিক বিরামপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল ক্দ্দুুস, কারিতাসের আঞ্চলিক পরিচালক রবি মার্ডী, সেন্ট ফ্রান্সিস হাইস্কুলের প্রধান শিক্ষক জলী মেরী, সেন্ট পলস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারিয়া কিস্কু প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুরে আন্তঃবিদ্যালয় শিল্পকলা ও বিতর্ক প্রতিযোগিতা
ফেব্রুয়ারি ২১, ২০২৫
































