আতিউর রহমান, বিরল (দিনাজপুর) প্রতিবেদক :
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ নং এস-১২০৬৮) দিনাজপুরের বিরল উপজেলা শাখার উদ্যোগে বুধবার (১১ মার্চ) বিকেলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা বিএনপি সভাপতি মো. বাবুল হেসেন, সাধারণ সম্পাদক ও বৃহত্তর বিজোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। স্বা
গত বক্তব্য রাখেন দোয়া ও ইফতার মাহফিল উপকমিটির আহ্বায়ক মো. জুলফিকার আলী। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার সভাপতি মো. আখতারুজ্জামান।
আমন্ত্রণ/এজি
বিরল শাখা বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মার্চ ১২, ২০২৬


































