গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোলায়মান আলী সরকার (৪২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ গাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। সোলায়মান আলী সরকার উপজেলার কামারদহ ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আলাউদ্দীন সরকারের ছেলে। আজ সোমবার (২৩ জুন) সকাল ১০টায় স্থানীয়দের মুখে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও মৃত ব্যাক্তির পারিবারিক সুত্রে জানা গেছে গত রবিবার সন্থ্যায় সোলায়মান সরকার পারিবারিক কাজে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সন্ধ্যায় থেকে গভীর রাত পর্যন্ত তাকে বিভিন্ন স্থাানে কোঁজাখুজি করে পরিবারের লোকজন।
পরদিন সকালে কলার জমিতে এক প্রতিবিশী ঘাস কাটতে এসে ইউক্যালিটাস গাছে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের কাছে খবর দিলে তারা এসে মরদেহ সনাক্ত করে। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এস আই হারুন ঘটনাস্থল থেকে লাশ উদ্দার কবরে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (ওসি-তদন্ত) বলেন, তার মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তাই মৃত্যুরহস্য উন্মোচিত করতে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করায় হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
জুন ২৩, ২০২৫


































