মো. ইউসুফ আলী, দিনাজপুর :
গ্রীণ বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে “শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ১ম রাউন্ডের ৪র্থ খেলা আজ বৃহস্পতিবার (৫ জুন) বিকাল ৫ ঘটিকায় দিনাজপুরের বিরল উপজেলার মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্টে রামপুর সমাজ কল্যাণ ক্লাব, বিরল ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে জয়লাভ করে।
উপজেলার শহরগ্রাম ইউনিয়ন বিএনপ‘র ৯ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলার কৃতি সন্তান সফল পেশাজীবি সংগঠক ও অন্যতম যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. মামুনুর রশীদ।সম্মানিত অতিথি ছিলেন গ্রীণ বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রেসিডিয়াম সদস্য মো. রাহেনুর ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. একরামুল হক, যুগ্ম আহ্বায়ক বিরল উপজেলা যুবদল, মো. আজিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ৪নং শহরগ্রাম, ইউনিয়ন বিএনপি, মো. শাহজালাল, যুগ্ম সাধারণ সম্পাদক ৪নং শহরগ্রাম ইউনিয়ন বিএনপি, মো. তাইয়েবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মোঃ ওমর ফারুক, প্রচার সম্পাদক ৪ নং শহরগ্রাম ইউনিয়ন বিএনপি, মো. বেলাল হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ও সভাপতি ২নং ওয়ার্ড বিএনপি, মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, ৭নং ওয়ার্ড বিএনপি ও যুবনেতা মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
বিরলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় বিএনপি নেতা প্রকৌশলী মো. মামুনুর রশীদ
জুন ৫, ২০২৫


































