আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরল উপজেলায় প্রতিবেশির লিচুগাছের ডালের ভাড়ে বসতবাড়ীর টিনের চাল ক্ষতিগ্রস্থ হওয়ার কথা বলতে যাওয়ায় মো. আজাহারুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধকে মারধর করেছে এলাকার প্রতিপক্ষরা।
শনিবার (১০ মে) সকাল ৯ টার সময় নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে। আহত বৃদ্ধ বিরল থানার ৬ নং ভান্ডারা ইউনিয়নের বেতুড়া গ্রামের বাসিন্দা মৃত আমজাদ হোসেন এর ছেলে। ধারালো অস্ত্রের আঘাতে হাতের কবজির উপরে ৮টি সেলাই করা অবস্থায় বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত মো. আক্তারুল ইসলাম (৪০) বেতুড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে মো. জামিল (৩১) একই গ্রামের মো. আফছার আলীর ছেলে। এ ঘটনায় আহত বৃদ্ধের ছেলে মো. ইমরান হোসেন (২৯) বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে সাথে আরও ২/৩ জন কে অজ্ঞাত আসামি করে অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমন্ত্রণ/এসিজি


































