মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুরে ৫ দিন ব্যাপী ৭ম জেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) বিকেল ৩ টায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলার আয়োজনে প্রধান অতিথি হিসেবে কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক ও দিনাজপুর জেলা স্কাউটস এর সভাপতি মো. রফিকুল ইসলাম।
জেলা সহকারী শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে এসময় দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএম শাহজাহান সিদ্দিক, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সম্পাদক মো. আবু সাঈদ, উপপরিচালক সত্যরঞ্জন বর্মন, সহকারি পরিচালক মো. সৈকত হোসেন, দিনাজপুর জেলা স্কাউটস সম্পাদক মো. আকরাম হোসেন, কাব ক্যাম্পুরীর প্রোগ্রাম চীফ মো. মহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
ক্যাম্পুরীতে জেলার ১৩ উপজেলার ৭২ ইউনিটের ৫১০জন কাব সদস্য, ৩২ রোভার স্কাউটস সদস্য, ৭২জন ইউনিট লিডার, গ্রুপ সভাপতি, ৫৫জন কর্মকর্তা, প্রশিক্ষকগণ অংশগ্রহণ করেন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে ৫ দিন ব্যাপী ৭ম জেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন
জানুয়ারি ১১, ২০২৬
































