আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি)বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
বিরল পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় টিম সেতাবগঞ্জ, বোচাগঞ্জকে ৫-৬ গোলের ব্যবধানে ট্রাইব্রেকারে সাহাগার ট্রেডার্স, ফুলবাড়ীকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরষ্কার রক্ষণশীল গোলরক্ষক মো. দিদারুল ইসলাম এর হাতে তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র সহসভাপতি মো. মোজাহারুল ইসলাম।
এ সময় জেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা, বিরল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মো. হাকিম, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবুল আকতার, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরমান আলী, সাবেক যুব বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি সুমন রেজা, সাবেক যুবনেতা কুরবান আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু ইমরান প্রধান, ভান্ডারা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহŸায়ক হরুন উর রশিদ, সদস্য সচিব ফরহাদুল ইসলাম সানি, ছাত্র প্রতিনিধি রেজওয়ান পারভেজ, মুজাহিদ, মোকাম্মেলসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
বিরলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৩য় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ২৬, ২০২৫
































