আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর :
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হেমায়েত আলী লাইব্রেরি আয়োজিত এক আলোচনা সভায় আলোচকগণ বলেছেন, মাতৃভাষার সঠিক মূল্যায়ন না হলে কোন জাতি এগিয়ে যেতে পারে না।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও হেমায়েত আলী পাবলিক লাইব্রেরি পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মো. শফিকুল ইসলাম। আলোচনা করেন কবি মাসুদ মোস্তাফিজ, সঙ্গীত ডিগ্রি কলেজের প্রভাষক মো. ইশতিয়াকুল আলম চৌধুরী প্রিন্স, হেমায়েত আলী লাইব্রেরির গ্রন্থাগারিক মিজানুর রহমান, দিনাজপুর সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান, জেলা স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী এএসএম আশফাক এবং সাংবাদিক-গবেষক আজহারুল আজাদ জুয়েল।
আলোচনার পাশাপাশি কবি তরিকুল আলম, কবি বিধান দত্ত, ছড়াকার নিরঞ্জন রায়, কবি কমল কুজুর, কবি পুস্পিতা রায় প্রমুখ একুশ ভিত্তিক স্বরচিত কবিতা পাঠ করেন। কবি মাসুদ মোস্তাফিজের কবিতা পাঠ করেন আব্দুর রাজ্জাক কাঞ্চন। সবশেষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রচনার বিষয়বস্তু ছিল ‘ভাষা আন্দোলনে দিনাজপুরের অবদান।’ এতে কলেজ-বিশ^বিদ্যালয় গ্রæপে দিনাজপুর সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান ১ম, কেবিএম কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী ফারিয়া ইয়াসমিন ২য় এবং সরকারি সিটি কলেজের শিক্ষার্থী মো: মনোয়ারুল ইসলাম মুরাদ ৩য় পুরস্কার লাভ করেন। একই বিষয়ের প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে জেলা স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী এ এস এম আশফাক ১ম, একই স্কুল ও একই ক্লাসের শিক্ষার্থী মো. মুরশিদুল আলম ২য় এবং সারদেশ^রী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা ৩য় পুরস্কার লাভ করেন।
আমন্ত্রণ/এসিজি
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হেমায়েত আলী লাইব্রেরির আলোচনা সভা
ফেব্রুয়ারি ২৬, ২০২৫
































