আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
দিনাজপুরের বিরলে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বিরলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৯ আগস্ট) সকালে বিরল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর-শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইন্দ্রজীত সাহা।
কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর আঞ্চলিক ম্যানেজার মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিরল থানার তদন্ত অফিসার আনিছুর রহমান সরকার, ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) এর ম্যানেজার রেজাউল ইসলাম, আদিবাসীদের মধ্যে বক্তব্য রাখেন কৃষ্ণ কড়া, সিলবানুস টুডু, সুমিতা মুর্মু প্রমূখ।
আলোচনা সভা শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে ৬টি দাবি উপস্থাপন করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র মাধ্যমে গ্রামীণ কৃষি শ্রমজীবী ও ভূমিহীন আদিবাসী মানুষের পক্ষে স্মারকলিপি প্রদান করা হয়।
আন্তর্জাতিক আদিবাসী দিবসটি বিরলে যথাযথ মর্যাদায় পালনের জন্য আয়োজন করে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস), কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপি। সার্বিক সহযোগিতায় ছিলো উপজেলা আদিবাসী সংগঠনগুলো।
আমন্ত্রণ/এসিজি
বিরলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
আগস্ট ৯, ২০২৫


































