প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের বীরগঞ্জে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ বীরগঞ্জ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় বীরগঞ্জ কলেজ গেটের পাশে শান্তি হোটেল সংলগ্ন স্থানে এ সভা অনুষ্ঠিত হয়।
আহবায়ক মো. রেজাউল করিম মনি’র সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের ক্রীড়া মানেই মাদকমুক্ত সমাজ। খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি এক ধরনের সামাজিক আন্দোলন যা তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল পরিশ্রমী ও দেশপ্রেমিক করে গড়ে তোলে। আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ তাদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে হবে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে। আরাফাত রহমান কোকো ছিলেন একজন প্রকৃত ক্রীড়ানুরাগী যিনি দেশের তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে এগিয়ে নিতে চেয়েছিলেন। তাঁর আদর্শ ও অনুপ্রেরণায় আজও আমরা খেলাধুলাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী সরকার, উপজেলা বিএনপির উপদেষ্টা মো. ইব্রাহীম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুউদ্দৌলা খান বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মোঃ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামরুল হাসান।
সভায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ বীরগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নতুন কমিটির নেতাদের শুভেচ্ছা জানান এবং ক্রীড়াঙ্গনে সক্রিয় ভ‚মিকা রাখার আহবান জানান।
আমন্ত্রণ/এসিজি


































