জাহিদুল ইসলাম জাহিদ, হিলি (দিনাজপুর) :
প্রতিবেশীরা একে অপরের ওপর নির্ভরশীল। কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে ভারতের। প্রতিবেশি এই দুই দেশের সম্পর্ক নিয়ে স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। আবার বিভিন্ন অভিযোগে ইসকন নেতাকে গ্রেপ্তার করায় নতুন করে শুরু হয়েছে বাংলাদেশ বিরোধী প্রচারণা।
এমনই পরিস্থিতির মধ্যে আজ রোববার (১ ডিসম্বের) সকাল ১১টায় দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটে দেখা গেল ভিন্নচিত্র। আজ রোববার (১ ডিসম্বের) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন তারা।
শুধু শুভেচ্ছা নয়ই, তারা ৫টি মিষ্টি প্যাকেট উপহারও দিয়েছে বিজিবিকে। ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর রাজেশ বলদার বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার শাহাদত হোসেনের তাতে এই মিষ্টির প্যাকেট তুলে দেন।
পক্ষান্তরে বিজিবিও তাদের পক্ষে ২টি মিষ্টি প্যাকেট উপহার দিয়ে বিএসএফ’র ৫৯ তম প্রতিষ্ঠা বাষির্কীর শুভেচ্ছা জানিয়েছে। কুশল বিনিময়ও হয়েছে একে- অপরের মধ্যে। এতেই প্রতীয়মান হয় দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় যা-ই হোক না কেন সীমান্ত সুরক্ষায় এই দুই বাহিনী নিজেদের মধ্যে সম্পর্ক স্থিতিশীল রাখতে চান।
আমন্ত্রণ/এসিজি
বিএসএফ এর ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হিলিতে বিজিবিকে শুভেচ্ছা জ্ঞাপনসহ মিষ্টি উপহার প্রদান
ডিসেম্বর ১, ২০২৪
































