কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর শহরের মালদাহপট্টিস্থ চেম্বার সড়কে প্রাইম শপিং মল (নিচ তলা) অত্যাধুনিক মানসম্মত নিরাপদ খাদ্য সরবরাহের অঙ্গীকার নিয়ে আজ রোববার (১ ডিসেম্বর) উদ্বোধন হলো সিলেট চাইনিজ এন্ড রেস্টুরেন্টের। ফিতা কেটে ও মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধন করলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মো. রুবেল, বিশিষ্ট সমাজসেবক ভিপি সাইফুল্লাহ চৌধুরী এম.এম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জামিনুল ইসলাম জুয়েল, মনোয়ারুল হক মার্শাল। মিলাদ ও দোয়া পরিচালনা করেন চুড়িপট্টি জামে মসজিদের খতিব মুফতি আনোয়ারুল ইসলাম।
সিলেট চাইনিজ এন্ড রেস্টুরেন্টের স্বত্ত¡াধিকারী মো. সোহেল মিয়া শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে বলেন, দিনাজপুর শহরে অনেক খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট রয়েছে। কিন্তু অত্যাধুনিক ও মানসম্মত বা নিরাপদ সরবরাহের কতটুকু ভ‚মিকা রাখছে আমি জানি না। তবে আমি আজ অঙ্গীকার করতে পারি নিরাপদ ও হালাল এবং মানসম্মত খাদ্য গ্রাহকদের সরবরাহ করতে পারব।
উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের সম্মানার্থে র্যাফেল ড্র’র মাধ্যমে (৫শ টাকা মূল্যে খাওয়ার খেলে) প্রথম পুরস্কার ১টি পালসার মটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার- ১টি ফ্রিজ, তৃতীয় পুরস্কার-৩টি ৩২ ইঞ্চি কালার টিভি, চতুর্থ পুরস্কার-২টি সেমি ওয়াশিং মেশিনসহ আকর্ষনীয় প্রচুর পুরস্কার ছাড়াও মিস্টির ভেতরেই থাকছে ১০টি সোনার আংটি।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মো. আনিসুজ্জামান মিলন।
আমন্ত্রণ/এসিজি
মালদপট্টিস্থ চেম্বার সড়কে প্রাইম শপিং মলে সিলেট চাইনিজ এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন
ডিসেম্বর ১, ২০২৪


































