প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের বীরগঞ্জে উত্তম কৃষি চর্চা শীর্ষক দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকালে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় বীরগঞ্জ কৃষি স¤প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক ও কৃষাণীদের প্রশিক্ষণ হলরুমে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কৃষি স¤প্রাসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. হামিদুর রাহমান।
৫০জন কৃষক-কৃষাণীর অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষি স¤প্রাসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের খামারবাড়ি অতিরিক্ত (উদ্ভিদ সংরক্ষণ) উপ-পরিচালক আবু জাফর মো. সাদেক, পার্টনার এর সিনিয়র মনিটরিং অফিসার দিনাজপুর অঞ্চল সঞ্জয় দেবনাথ, বীরগঞ্জ উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. রকিবুল হাসান প্রামানিক। প্রশিক্ষন শেষে অংশগ্রহনকারী কৃষক-কৃষাণীদের সনদ প্রদান করা হয়।
আমন্ত্রণ/এসিজি
বীরগঞ্জে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ
জানুয়ারি ১৩, ২০২৫

































