আব্দুর রাজ্জাক, দিনাজপুর :
দিনাজপুর সদর আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির নেতা বখতিয়ার আহমেদ কচি বলেছেন, বিএনপি গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য ভোটের কথা বলে, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ভোটের কথা বলে না। ভোট একটি রাজনৈতিক অধিকার।
তিনি বলেন, যদিও বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়, তাহলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে বিএনপি। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আবার যদি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য ডাক পড়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানান বখতিয়ার আহমেদ কচি।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন বিএনপির আয়োজনে মাঝাডাঙ্গা গ্রামে এক বিশাল উঠান বৈঠকে এসব কথা বলেন মনোনয়ন প্রত্যাশী এই নেতা। এর আগে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় তারেক রহমানের নির্দেশে ৩১ দফা লিফলেট বিতরণ করেন।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী প্রমুখ। এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা, সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলার অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ চেহেলগাজী ইউনিয়ন বিএনপির অসংখ্য নেতা কর্মী।
আমন্ত্রণ/এসিজি
বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটের কথা বলে, ক্ষমতায় যাওয়ার জন্য নয় -বখতিয়ার আহমেদ কচি
অক্টোবর ৩০, ২০২৫


































