মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও বন কর্মকর্তা, দিনাজপুরের উপশহর নিবাসী রোটারিয়ান একেএম আব্দুস সালাম তুহিন এর মাতা সালেহা খানম (৭২) হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি তিনছেলে ও একমেয়ে, নাতি -নাতনি, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ আজ রোববার (১৯ জানুয়ারি) বাদ জোহর দুপুর দুইটায় ৩ নং উপশহর হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শেখ ফরিদপুর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।
মরহুমার নামাজের জানাজা ও দাফন কার্যে মরহুমার সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ সকলকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে তার বড়ছেলে আব্দুস সালাম তুহিন অনুরোধ জানিয়েছেন।
এদিকে রোটারিয়ান একেএম আব্দুস সালাম তুহিনের মাতার ইন্তেকালে বিনম্র শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দিনাজপুর Rotaract ক্লাব এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ফটো সাংবাদিক মো. ইউসুফ আলী।
এদিকে রোটারিয়ান একেএম আব্দুস সালাম তুহিনের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাব এর সভাপতি, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আমন্ত্রণ সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, দৈনিক আমন্ত্রণ এর উপদেষ্টা সম্পাদক চন্দ্রনাথ গুপ্ত প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি


































