মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিবেদক :
রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অদম্য নারীদের মাঝে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে সম্মাননা ও পুরস্কার প্রদান করেছে।
উপজেলা পরিষদ হলরুমে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়া, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে অদম্য নারী পুরস্কার ৯ ডিসেম্বর এর আওতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা- আঞ্জুমান সুলতানা, সহকারী কমিশনার ভূমি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা আইসিটি কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাথমিক বিদ্যালয় কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সহ অফিসার ইনচার্জ -জাহিদ হাসান সরকার অনুষ্ঠানে ছিলেন।
আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং সহযোগিতায় ব্রাক ও আরডিআরএস বাংলাদেশ।
আমন্ত্রণ/এসিজি
বদরগঞ্জে অদম্য নারীদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান
ডিসেম্বর ১০, ২০২৫
































