নাজমুল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের বীরগঞ্জে পৌরশহরের হাটখোলা এলাকায় একটি বালুবাহী ডাম্প ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে গোপিন কিস্কু(৪০) নামে আদিবাসী সম্প্রদায়ের একজন নিহত মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ছেলে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে (পঞ্চগড়-ঢাকা) মহাসড়কের বীরগঞ্জ উপজেলার হাটখোলায় এ সড়ক দুর্ঘটনা হয়। বীরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় কবলিতদের তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। অজ্ঞাত একটি ডাম্প ট্রাকের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
নিহত গোপিন কিস্কু (৪৫) উপজেলার সাতোর ইউনিয়নের ২৫ মাইল মাড়াপাড়া গ্রামের জহন কিস্কুর ছেলে। আহতরা হলেন গোপিন কিস্কুর স্ত্রী জয়ন্তী হেমরম (৩২) ও তার ছেলে অজয় কিস্কু (৪)।
দশমাইল হাইওয়ে থানার এসআই আনোয়ারুল ইসলাম জানান, সন্ধ্যায় নিজ বাড়ি হতে মটর সাইকেলযোগে স্ত্রী ও ছেলেকে নিয়ে কাহারোল উপজেলার দশমাইল ইটুয়া গ্রামে শ্বশুর বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন গোপিন কিস্কু। পথে বীরগঞ্জের হাটখোলায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বীরগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত ১ আহত ২
ডিসেম্বর ২৮, ২০২৪
































