মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
শোভাযাত্রা মানব বন্ধন ও আলোচনা সভার মাধ্যমে মঙ্গলবার ৯ডিসেম্বর দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।
উপজেলা কন্ফারেন্স রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম শাহজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা, সহকারী কমিশনার (ভমি) নাজিয়া নওরীন, সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, থানার ওসি সাইফুল ইসলাম সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী, প্রবীণ আইনজীবী মওলা বক্স, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নিরঞ্জন কুমার রায়, বীর মুক্তিযোদ্বা শফিকুল ইসলামl, সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, পেশাজীবি ঐক্য পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হক মানিক, দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুরে দুর্নীতি বিরোধী দিবস পালিত
ডিসেম্বর ১০, ২০২৫


































