মো. ইউসুফ আলী, দিনাজপুর আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কোনোরকম ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নিবে না। কোনো দেশ প্রেমিক মানুষ দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে পারে না, যারা ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত রয়েছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি বলেন, জামায়াত শিবির হাইকোর্ট ও নির্বাচন কমিশন কর্তৃক তাদের নিবন্ধন নিষিদ্ধ করেছে। সরকার ধর্য্যরে সাথে বহু সময় ধরে তাদের কর্মকান্ড পর্যবেক্ষন করে নির্বাহী আদেশে আজ তাদের রাজনীতি নিষিদ্ধ করেছে। স্বাধীনতা বিরোধীদের লক্ষ্য বাংলাদেশ আজ আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেটাকে নামিয়ে দেয়া। ২০০৯ সালে ২৫ ফেব্রæয়ারি পিলখানার বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে আইনের শাষন প্রতিষ্ঠার ক্ষেত্রে বঙ্গবন্ধু হত্যা কান্ডের বিচার, মানবতা বিরোধী যে অপরাধ করেছে সেসব যুদ্ধাপরাধীরা তাদের বিচার কার্যকর পরিচালনার সময় তারা বাংলাদেশকে জ্বালিয়েছে, বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা করতে গিয়ে তারা আগুন সন্ত্রাস করে বাংলাদেশকে জ্বালিয়েছে। ২০১৫ সালে যখন ব্যর্থ হয়েছে, তারপর তারা ছাত্রদেরকে ব্যবহার শুরু করেছে। নিরাপদ সড়ক আন্দোলনে এই স্বাধীনতা বিরোধীরা স্কুল ড্রেস বানিয়ে নিজের গায়ে দিয়ে তারা ছাত্র সেজে বাংলাদেশকে জ্বালানোর চেষ্টা করেছে।
তিনি আরোও বলেন, এই জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সারাদেশে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই জামাত-শিবির বিএনপিরা। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে, এই হত্যাকান্ড ও সহিংসতা, অগ্নিসংযোগ, লুটতরাজের সঙ্গে শিক্ষার্থীদের কোন সম্পৃক্ততা নেই। এই ধ্বংসযজ্ঞ ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল জামাত শিবির ও বিএনপি গংরা।
বুধবার (৩১ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের শহরের বাসুনিয়াপট্টিস্থ দিনাজপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, উপদপ্তর সম্পাদক পারভেজ আহম্মেদ চৌধুরী পরাক, ত্রাণ ও সামজকল্যাণ সম্পাদক রণজিৎ কুমার সাহা, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক এসএম নূর আলী, নির্বাহী সদস্য মীর শরিফুদ্দীন মনি, মানিক রঞ্জন বসাক, মহিলা নেত্রী মর্জিনা তনু, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সৈয়দ সালাউদ্দীন দিলীপ, বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, আবু ইবনে রজ্জব, জেলা ওলামা লীগের আহবায়ক মো. শওকত আলী, সাবেক ছাত্রনেতা ইফতেখার রিয়েল, মো. হাসিম প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি


































