জিন্নাত হোসেন, দিনাজপুর আমন্ত্রণ প্রতিবেদক :
ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বুধবার (৩১ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোমিনুল করিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শামীম আলম সরকার বাবু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিনা কুমারী রায়, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম বানু নারগিস, মৎস্য চাষী মো. আশরাফুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক পূরবী রানী রায়।
আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গন থেকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধণ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর দিনাজপুরের ঐতিহ্যবাহী রামসাগর দীঘিতে মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে মাছের পোণা অবমুক্ত করা হয়। এছাড়াও মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় দিনাজপুর জেলার তিনজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আমন্ত্রণ/এজি


































