কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র গণেশতলা গুলশান মার্কেটের ব্যবসায়ীদের সংগঠন গুলশান মার্কেট ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের একটি আভিজাত চাইনিজ রেস্টুরেন্টে ১৫ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটির আহবায়ক মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে কমিটির নাম ঘোষনা করা হয়েছে। তারা হলেন আহবায়ক কবির লোদারের মো. আবু বক্কর সিদ্দিক, কমিটির সদস্য প্রীতি গার্মেন্টস এর মো. শামীম, সদস্য এ্যাপোলো গার্মেন্টস এর মো. জয় রাসেল, খালিদ ফ্যাশনের মো. দেলোয়ার হোসেন দুলাল, এ্যাটিটিউট এর মো. সাইফুর রহমান রবি, দিনাজপুর এম্পোরিয়াম এর মো. মাসউদ হোসেন, পূর্ণতা ফ্যাশনের আল মামুনুর রশিদ, রিয়া ফ্যাশনের নুর ইসলাম রিপন, ইজি চয়েজ এর মো. ফারুক আজম, আল মদিনা’র মো. শহিদুল ইসলাম, ক্যানভাস এর মো. তৌহিদুল ইসলাম শিপলু, ইউনিক ফ্যাশন এর মো. সুজন, গুলশান ট্রেইলার্স এর মো. ডলার।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট গণেশতলা গুলশান মার্কেটে ৪৫জন ব্যবসায়ীদের উপস্থিতিতে এবং সর্বসম্মতি ভাবে মো. আবু বক্কর সিদ্দিককে আহবায়ক করে গণেশতলা গুলশান মার্কেট ব্যবসায়ী সমিতি নামে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয় এবং পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
আহবায়ক কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক মো. আবু বক্কর সিদ্দিক। সভায় ব্যবসায়ীদের চলমান সমস্যা, আগামী পরিকল্পনা, সংগঠনকে আরোও গতিশীল করতে সাংগঠনিক কার্যক্রমকে কিভাবে বেগবান করা যায় এ বিষয়ে উপস্থিত সদস্যরা পরামর্শ দিলে সভার সভাপতি তা বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে গণেশতলা গুলশান মার্কেট ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত
আগস্ট ২৭, ২০২৪


































