আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট পৌর ছাত্রদলের ৯টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
ধুনট পৌর ছাত্রদলের আহ্বায়ক এ কে মিনুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। পৌর ছাত্রদলের সদস্যসচিব শেখ জাকারিয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ।
সম্মেলনে আরও বক্তব্য দেন ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুদুর রহমান সানজাদ, সহসভাপতি অভি আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামস ইসলাম সাগর, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ এবং সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা। এ সময় পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
ধুনটে পৌর ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
সেপ্টেম্বর ২২, ২০২৬
































