প্লাবন শুভ :
দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের নিমতলা মোড়স্থ ইয়াসার টেলিকম নামের দোকানে লটারীর মাধ্যমে মোবাইল ক্রেতার মাঝে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পুরস্কার বিতরণ করা হয়েছে।
ইয়াসার টেলিকম নামের দোকানে এক হাজার ১২ জন মোবাইল ক্রেতাদের নিয়ে আয়োজিত লটারী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেযারম্যান প্রফেসর মো. নওশের ওয়ান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী পৌর শাখা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব ও নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক মো. মানিক মন্ডল, গণ্যমাধ্যমকর্মী আল আমিন বিন আমজাদ প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইয়াসার টেলিকম এর স্বত্ত্বাধিকারী মো. রেজওয়ানুল হক রেজা।
আয়োজিত লটারীতে ২৫ জন মোবাইল ক্রেতাকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম পুরস্কার হিরো হোন্ডা মোটরসাইকেল পেয়েছেন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মো. তাসিব।
ইয়াসার টেলিকম এর স্বত্বাধিকারী মো. রেজওয়ানুল হক রেজা বলেন, গত ছয় মাসে দোকানের উদ্বোধনের সময় দোকানের মোবাইল ক্রেতাদের মাঝে লটারীর মাধ্যমে পুরস্কৃত করা হবে এমন ঘোষণা দেওয়া হয়েছিল। ওই ঘোষণা অনুযায়ী উন্মুক্তভাবে এক হাজার ১২ জন মোবাইল ক্রেতাদের মাঝ থেকে লটারীর মাধ্যমে পুরস্কার প্রাপ্তদের নাম নির্ধারণ করে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে লটারীর মাধ্যমে মোবাইল ক্রেতাদের মাঝে পুরস্কার বিতরণ
সেপ্টেম্বর ১৪, ২০২৪


































