বগুড়া ব্যুরো :
বগুড়ায় জেলা ছাত্রলীগের সহ সভাপতি আল আমিন হোসেন পাপ্পুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (২০ নভেম্বর) বেলা ১১ টায় শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি নারুলী এলাকার মৃত জসীমউদ্দিনের ছেলে। এছাড়াও তিনি নিষিদ্ধ ঘোষিত বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদে রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ মুস্তাফিজ হাসান।
ডিবির এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহাস্থানগড় এলাকা থেকে পাপ্পুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পাপ্পুর নামে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে এক বিক্ষোভকারীকে হত্যা ও ককটেল হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি পাপ্পু গ্রেপ্তার
নভেম্বর ২২, ২০২৪
































