শিবগঞ্জ (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার শিবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) শিবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় বানাইল বারোয়ারি শিবমন্দিরের আয়োজনে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে।
পরে এক আলোচনাসভা বানাইল শিবমন্দির চত্বরে কেন্দ্রীয় শিবমন্দিরের সভাপতি বাবু রামনারায়ন কানুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর, সাবেক সাধারণ সম্পাদক এস. এম. তাজুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমান, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবির দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি দুলাল অধিকারী, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দুলাল চন্দ্র সরকার, বানাইল কেন্দ্রীয় শিব মন্দিরের সাধারন সম্পাদক আশীষ কুমার রায়, ডাক্তার মোহন লাল কানু, প্রবীণ সাংবাদিক রতন রায়, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, নয়ন সরকার, উৎপল কুমার মোহন্ত, উত্তম কুমার মোহন্ত, সাংবাদিক পবন রায় প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
শিবগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
আগস্ট ১৬, ২০২৫
































