কাশী কুমার দাশ, দিনাজপুর :
দিনাজপুর মহারাজা স্কুল মাঠে ১০তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের সপ্তম দিনে খেলতে নামে পীরগঞ্জ ফুটবল একাদশ রংপুর বনাম সাইখ স্পোটর্স বিরামপুর।সাইখ স্পোটর্স বিরামপুরকে ১-৩ গোলে হারিয়ে পীরগঞ্জ ফুটবল একাদশ রংপুর কোটায়ার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বিরল জগৎপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসিদুর রহমান পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক ও বিশিষ্ট খেলোয়ার শামীম কবির অপু, সাবেক খেলোয়ার মাহমুদুন নবী পলাশ। খেলার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক পৌরসভার প্যানেল চেয়ারম্যান রেহাতুল ইসলাম খোকা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুটবল টুর্নামেন্ট উপ-কমিটির আহবায়ক সৈয়দ শপু আহমেদ ও সদস্য সচিব হুমায়ুন কবির আপেল। খেলার সার্বিক তত্ত¡াধায়নে ছিলেন রেজা চৌধুরী ও মো. নাসিম।
প্রধান অতিথি বিরল জগৎপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসিদুর রহমান পলাশ বলেন, আমার শিক্ষক তাই সন্তানদের উপদেশ দেওয়াই আমাদের কর্তব্য। পড়াশুনার পাশাপাশি তোমরা খেলাধুলা নিয়মিত চর্চা করবে। তাহলে তোমাদের মন শরীর ভালো থাকবে এবং মেধার বিকাশ ঘটবে।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক রেহাতুল ইসলাম খোকা বলেন, একজন সন্তানের প্রথম শিক্ষক হচ্ছে তার পিতামাতা। আমি সেই পিতামাতাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন তাহলে তারা কোনোদিনও আপনাদের দু:খ দিবে না। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক পৌরসভার প্যানেল চেয়ারম্যান রেহাতুল ইসলাম খোকাসহ সম্মানীত অতিথিবৃন্দ। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় পীরগঞ্জ ফুটবল একাদশ রংপুরের খেলোয়ার বাদল।
খেলা পরিচালনা করেন রেফারী ওবায়দুর রহমান, মতিউর রহমান, মোস্তাফিকুর রহমান।
শুক্রবার মাঠে নামবে খান ব্রাদার্স জলঢাকা নীলফামারী ফুটবল একাদশ বনাম কিশোর ফুটবল একাডেমি রাজশাহী। প্রতিদিন খেলা শুরু হয় বিকাল ৪ ঘটিকায়।
আমন্ত্রণ/এসিজি
ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের৭ম দিনে ১-৩ গোলে পীরগঞ্জ ফুটবল একাদশ জয়ী
আগস্ট ২৮, ২০২৫


































